এক হলো পুরোনো জনতা পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে রাজনৈতিক বাধ্যবাধকতা ১৯৭৭ সালে জনতা পার্টির জন্ম দিয়েছিল, সেই রাজনৈতিক বাধ্যবাধকতাই ভেঙে যাওয়া জনতা পার্টির ছয় শরিককে একজোট করল। ৩৮ বছর আগে জনতা পার্টির জন্ম হয়েছিল কংগ্রেসকে হারাতে। এবার বিজেপিকে রুখতে গতকাল বুধবার ছয় দল মিশে গেল বিহার ও উত্তর প্রদেশে।
মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, নীতিশ কুমার ও শারদ যাদবের জনতা দল (সংযুক্ত), এইচ ডি দেবগৌড়ের জনতা দল (ধর্মনিরপেক্ষ), কমল মুরারকার সমাজবাদী জনতা পার্টি ও ওমপ্রকাশ চৌতালার ভারতীয় জাতীয় লোকদল একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মুলায়ম সিংয়ের সরকারি বাসভবনে বৈঠকের পর ‘এক’ হওয়ার সিদ্ধান্তের কথা জানান শারদ যাদব। তিনি বলেন, নতুন দল ও সেই দলের সংসদীয় পার্টির চেয়ারম্যান হবেন মুলায়ম।