এক হাজার ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের কার্বিআলং জেলায় চলছে এক হাজার ঘণ্টার বন্ধ্। পৃথক কার্বিআলং রাজ্যের দাবিতে গত সোমবার সকালে এই বন্ধ্ শুরু হয়। চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। কার্বিআলং আসামের ২৭টি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা। এই জেলাকে নিয়ে পৃথক কার্বিআলং রাজ্য গড়ার দাবিতে বন্ধের ডাক দিয়েছে ‘জয়েন্ট অ্যাকশন কমিটি ফর অটোনমাস স্টেট’ বা জ্যাকাস।