একই পরিবারের ৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাম
আসাম

ভারতের আসামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নলবাড়ি জেলায় বালিকুচিতে ঘটনাটি ঘটে। আজ রোববার লাশগুলোর ময়নাতদন্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পরিবারপ্রধান সামু তালুকদার ও তাঁর স্ত্রী বরোদা (৫৪), মেয়ে রুমি (৩৪), নাতনি প্রগতি (১০) এবং পম্পি (২) রয়েছে। এ ছাড়া গাড়ির চালকও মারা গেছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বাড়ি সোনকানি গ্রামে।

জানা যায়, বড় মেয়ের সঙ্গে দেখা করে সপরিবারে বাড়ি ফিরছিলেন সামু তালুকদার। কিন্তু কামারকুচি-পাইকারকুচি সড়কে তাঁরা দুর্ঘটনার শিকার হন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে পুলিশের অনুমান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি দুর্ঘটনার খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।