এখনই হস্তক্ষেপ করবেন না সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বিচারক নিয়োগ নিয়ে সম্প্রতি পাস হওয়া বিলের বিষয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করবেন না সে দেশের সুপ্রিম কোর্ট। বিচারক নিয়োগের পদ্ধতি পরিবর্তন করে আনা ওই বিল বাতিলের জন্য আনা কয়েকটি আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট এ কথা জানান। খবর এনডিটিভির।
সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আবেদনগুলো খারিজ করে দিয়ে বলেছেন, এ বিষয়ে এখনই হস্তক্ষেপ করা ‘অপরিপক্ব’ হবে। তবে সুপ্রিম কোর্ট ‘যথাযথ সময়ে’ বিল বাতিলের আবেদন করতে বলেছে আবেদনকারীদের।