এখনো অশান্ত দার্জিলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিং এখনো অশান্ত। এক মাস অতিক্রম করেছে দার্জিলিংয়ের অনির্দিষ্টকালের বন্‌ধ্‌। গত ১২ জুন থেকে শুরু হয় এই বন্‌ধ্‌। আজও বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা।

সকালে মোর্চার সমর্থক অশোক তামাংয়ের মৃতদেহ নিয়ে মিছিল করেছে জনমুক্তি মোর্চা। রেলস্টেশন, সিংমারি থেকে এই শোক মিছিল আসে দার্জিলিং মোটরস্ট্যান্ডে। সেখানেই মিছিলকারীরা দাবি তোলেন, দার্জিলিং থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করতে হবে। দিতে হবে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য। ৮ জুলাই পুলিশ-মোর্চা সংঘর্ষে গুরুতর জখম হন অশোক তামাং। গতকাল তাঁর মৃত্যু হয়।

আজ কালিম্পংয়ের লিম্বু উন্নয়ন বোর্ডের এবং ডম্বর চকে ভাঙচুর চালান মোর্চার সমর্থকেরা। তাঁরা ন্যাশনাল হাইড্রলিক পাওয়ার করপোরেশনের অফিসে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করেন।