এটিএম বুথে জালনোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দিল্লিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি এটিএম বুথ থেকে জাল নোট পাওয়ার কয়েক দিন যেতে না যেতেই এবার উত্তর প্রদেশে একই ব্যাংকের বুথ থেকে জাল নোট পাওয়া গেছে।

আজ শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশ রাজ্যের শাহজাহানপুরে এসবিআইয়ের একটি এটিএম বুথে এক ব্যক্তি দুই হাজার রুপির একটি জালনোট পেয়েছেন।
শাহজাহানপুরের বাসিন্দা পুনিত গুপ্তা বলেন, ওই বুথ থেকে তিনি ১০ হাজার রুপি তোলেন। বুথ থেকে পাঁচটি দুই হাজার রুপি বের হয়। এর মধ্যে একটি নোট জাল।

ওই ঘটনার পর পুনিত গুপ্তাসহ এটিএম বুথের সারিতে উপস্থিত লোকজন এ বিষয়ে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁরা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’ লিপ্ত হওয়ার অভিযোগ করেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

জাল নোট কিভাবে এটিএম বুথে এল— তা তদন্তের দাবি জানান ক্ষুব্ধ জনতা। পুনিত গুপ্তা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছেন।