এনডিটিভি কার্যালয়ে তল্লাশির নিন্দা সাংবাদিকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রভাবশালী বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির কার্যালয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) সাম্প্রতিক তল্লাশির সর্বসম্মত নিন্দা জানিয়েছে প্রেসক্লাব অব ইন্ডিয়া।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা গত শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে মিলিত হয়ে সিবিআইয়ের পদক্ষেপকে গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টির চেষ্টা বলে আখ্যায়িত করেন। এইচ কে দুয়া ও কুলদীপ নায়ারের মতো খ্যাতনামা সাংবাদিকেরা এতে উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তাঁরা বিষয়টিকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার শক্তি বলে আখ্যায়িত করেন। এ সময় দেওয়া বক্তব্যে প্রবীণ আইনজীবী ফলি এস নরিম্যান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ভারতের সংবিধানস্বীকৃত। আর সিবিআই যেভাবে এনডিটিভি কার্যালয়ে তল্লাশি চালিয়েছে, তা নিন্দনীয়।