এবার অশোক বাজপেয়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় লেখক নয়নতারা সেহ্গালের পর এবার ভারতের মর্যাদাপূর্ণ সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন দেশটির প্রখ্যাত কবি অশোক বাজপেয়ি। ‘জীবন ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণের’ প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। গরুর মাংস খাওয়া নিয়ে গুজবের পরিপ্রেক্ষিতে ভারতের উত্তর প্রদেশে এক মুসলিমকে পিটিয়ে মারা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বিষয়ে নীরবতার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিয়ে অশোক বাজপেয়ি গতকাল বুধবার বলেন, ‘নয়নতারা সেহ্গাল ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী বাচাল। তিনি কেন জাতির উদ্দেশে বলছেন না যে বিভিন্ন ধর্মের সহাবস্থান যেকোনো মূল্যে রক্ষা করা হবে।’ টাইমস অব ইন্ডিয়া