এবার ওয়েবসাইট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইসলাম প্রচারক জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর ওয়েবসাইটটি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই বুধবার রাতেই জানিয়েছিল ইন্টারনেটে নায়েকের কার্যক্রম বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন জানিয়েছে ভারতের সন্ত্রাস দমন তদন্ত সংস্থা এনআইএ। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন একজন ‘আইএস’ জঙ্গি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ স্কলারশিপ হিসাবে পেয়েছিল, তারও প্রমাণ পাওয়া গেছে। আইআরএফের আইনজীবী মুবিন সোলকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আইআরএফকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে যেভাবে নিষিদ্ধ করেছে, তা অযৌক্তিক।

বিবিসি