এবার কাশ্মীরে পুলিশচৌকিতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এবার সন্ত্রাসীরা পুলিশের একটি চৌকিতে হামলা করেছে। গতকাল সোমবার রাতে কাশ্মীরের হান্দারার কাছে এ হামলা চালানো হয়। হামলার মাত্রা এবং এতে কতজন হতাহত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাশ্মীরের ভারতীয় সেনাশিবিরে প্রায় দেড় দশকের মধ্যে গত রোববার ভয়ংকরতম সন্ত্রাসী হামলার এক দিন পর এ ঘটনা ঘটল।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে হান্দারার অবস্থান। ওই নিয়ন্ত্রণরেখার পাশে উরিতে গত রোববার ভোরে সেনাবাহিনীর ১২ ব্রিগেডের সদর দপ্তরে চার সশস্ত্র জঙ্গি হামলা চালায়। প্রায় ছয় ঘণ্টা ধরে সেনা-জঙ্গি লড়াইয়ের পর চার জঙ্গিই নিহত হয়। আর ১৮ জন ভারতীয় সেনা নিহত হন। আহত হন ৩০ জনের বেশি।