এবার কেরালা, তামিলনাড়ু ও পদুচেরিতে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের পর এবার কেরালা, তামিলনাড়ু ও পদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার পালা। ১৬ মে এই তিন রাজ্যে একযোগে ভোট নেওয়া হবে।

এর আগে গত ৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৫ মে পর্যন্ত ছয় দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হয়। ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দুই দফায় হয় আসাম বিধানসভার নির্বাচন। পশ্চিমবঙ্গে ২৯৪টি এবং আসামে ১২৬টি আসনে ভোট গ্রহণ করা হয়।

তামিলনাড়ুতে নির্বাচন হবে ২৩৪টি আসনে। এখানে মূল লড়াই হবে শাসক দল জয়ললিতার এআইএডিএমকের সঙ্গে প্রধান বিরোধী দল এম করুণানিধির ডিএমকের। প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস ও বিজেপিও থাকবে।

কেরালায় ১৪০টি আসনে শাসক জোট কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে বাম সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফের মূল লড়াই হবে। এখানে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপিও থাকবে।

পদুচেরির ৩০টি আসনে স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যেই মূলত লড়াই হবে।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ১৯ মে একযোগে ঘোষণা করা হবে।