প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের পর এবার গ্রেপ্তার হলেন এ রকম আরেক প্রকল্প রোজভ্যালির প্রধান গৌতম কুণ্ডু। ভারতের অর্থ মন্ত্রণালয়ের নজরদারি শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করে তাঁকে। গৌতম কুণ্ডুর বিরদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে আমানতকারীদের কাছ থেকে ১৫ হাজার কোটি রুপি তুলেছেন। গৌতম বুধবার ইডি দপ্তরে এলে কর্মকর্তারা তাঁকে দীর্ঘ সাত ঘণ্টা জেরা করেন। এতেও গৌতম কুণ্ডু ‘সঠিক তথ্য না দেওয়ায়’ ওই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।