এবার জাল্লিকাট্টু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুতে এ বছরও হচ্ছে না জাল্লিকাট্টু। এটি অশান্ত ষাঁড়কে কৌশলে কাবু করার ঐতিহ্যবাহী খেলার নাম। ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, এ খেলাটি নিষিদ্ধ করার বিরুদ্ধে দায়ের করা পিটিশনের রায় আগামী শনিবারের মধ্যে দেওয়া সম্ভব হবে না। ফলে কৃষি উৎসব পোঙ্গালের দিনে খেলাটি অনুষ্ঠিত হতে পারবে না। তামিলনাড়ুতে দুই বছর ধরে ঐতিহ্যবাহী এ ক্রীড়া হচ্ছে না। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট এটি নিষিদ্ধ করেন। প্রাণী অধিকার রক্ষাবিষয়ক বিভিন্ন সংগঠন এ খেলার বিরোধিতা করছে। বলা হচ্ছে, জাল্লিকাট্টুতে ষাঁড়ের ওপর নির্যাতন করা হয় এবং এতে করে প্রাণীটির গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে। তবে রাজ্য সরকার চলতি বছর জাল্লিকাট্টু অনুষ্ঠানের জন্য ব্যাপক চেষ্টা করছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিশেষ অধ্যাদেশ জারির অনুরোধও করা হয়েছে।