প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনের আগে ছাত্রছাত্রী তথা অভিভাবকদের মন পেতে নবম থেকে দ্বাদশ শ্রেিণর শিক্ষার্থীদের বিনা মূল্যে বাইসাইকেল দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়েছিলেন জুতা। নির্বাচন শেষ হয়েছে। বিপুলভাবে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এবার সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খেলনা বিতরণের। এর মধ্যে থাকবে দোলনাসহ নানা খেলার সরঞ্জাম। গতকাল সোমবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা প্রতিনিধি