এবার মামলার মুখে পরিবারটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে গো-মাংস খাওয়ার গুজবে উগ্র হিন্দুদের পিটুনিতে নিহত মোহাম্মদ আখলাকের পরিবারকে এবার ফৌজদারি মামলায় জড়ানো হতে পারে। পরিবারটির বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর প্রদেশ রাজ্যের আইন ভেঙে গরু জবাই করেছিল।  আখলাককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাওয়া নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তের পর পরিবারটির বাসার ফ্রিজে রাখা মাংস খাসির বলে জানিয়েছিল পুলিশ। তবে সম্প্রতি পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, ওই পরীক্ষা ‘গরুজাতীয় প্রাণীর’। বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত বলেছেন, আখলাকের স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে ওঠা গরু জবাইয়ের অভিযোগ নিয়ে তদন্তের যথেষ্ট প্রমাণ রয়েছে।