এবার মিনিবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে একটি মিনিবাসে ৪৩ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবারের এ ঘটনার সময় বাসটিতে আর কোনো যাত্রী ছিল না। ঘটনায় জড়িত সন্দেহে বাসের কন্ডাক্টর, চালক ও আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি দৃশ্যত দিল্লির নির্ভয়া ঘটনার পুনরাবৃত্তি বলে মনে হলেও ভোপালের পুলিশ বলছে, এটি চলন্ত বাসে ঘটেনি। পুলিশ জানায়, বাস শহরের পুল বোগদা এলাকায় পৌঁছানোর পর ওই নারী নেমে যেতে চান। তখন অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে বাধা দেন এবং গাড়িটি একটি ময়দার মিলে নিয়ে যান। সেখানে ওই নারীকে নিপীড়ন করা হয়।

টাইমস অব ইন্ডিয়া