প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্প আর সাইকেল ও জুতা বিতরণ নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেসের ভালো করার বড় কারণ বলে মনে করা হয়। এর পরিপ্রেক্ষিতে মমতা এ ধরনের আরও কিছু নতুন প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাঠরত ৬১ লাখ ছাত্রছাত্রীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ। সোমবার রাজ্য সচিবালয় নবান্নে শিক্ষামন্ত্রী ও শিক্ষাদপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত¯নিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় সাইকেল ও জুতা বিতরণের প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। এ দুই প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করারও উদ্যোগ নেওয়া হয়েছে।