প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের সুপরিচিত পর্যটক আকর্ষণ ‘লন্ডন আই’-এর আদলে এবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তৈরি হচ্ছে ‘কলকাতা আই’। এটি নির্মাণ করবে কলকাতা পৌর করপোরেশন। বিশাল ‘ফেরিস হুইলটির’ নির্মাণে খরচ হবে ৩০০ কোটি রুপি। নির্মাতা সংস্থা সান কনসাল্টিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। ১২০ মিটার উঁচু এই সুবিশাল ঘূর্ণমান চাকা স্থাপিত হচ্ছে কলকাতার গঙ্গাপাড়ের মিলেনিয়াম পার্কে। পরিকল্পনা অনুযায়ী, এই কলকাতা আইয়ে আরোহী বহনের জন্য থাকবে ৩৬টি শীতাতপনিয়ন্ত্রিত ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে বসতে পারবেন ৮ জন।