প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত মহাসাগরের প্রত্যন্ত একটি দ্বীপের কাছে পাওয়া ধ্বংসাবশেষটি মালয়েশিয়ার নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০-এরই। ফ্রান্স গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছে। উড়োজাহাজটি গত বছরের ৮ মার্চ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। গত ২৯ জুলাই ভারত মহাসাগরে ফ্রান্সের মালিকানাধীন লা রেনিউয়েঁ দ্বীপের কাছে একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্রান্সে পাঠানো হয়। প্যারিসের সরকারি কৌঁসুলিরা গতকাল বলেন, তদন্তকারীরা ধ্বংসাবশেষটিতে তিনটি নম্বর পেয়েছেন। একটি নম্বর ওই ফ্লাইটের, সে বিষয়ে নিশ্চিত হয়েছেন তাঁরা।
এএফপি