ওবামার মুখে চুইংগাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানে মঞ্চে বসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চুইংগাম চিবানো নিয়ে সমালোচনা হচ্ছে। গতকাল সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। কয়েকজন টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ছবিতে দেখা যায়, অনুষ্ঠানে ওবামাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওবামা তখন নিজের চিবানো চুইংগামের আঠা সরাতে ব্যস্ত। অবশ্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ওবামার চুইংগাম চিবানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে চীনে এপেক সম্মেলন এবং ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণসভায় ওবামাকে একইভাবে চুইংগাম চিবাতে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া