প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ছত্তিশগড়ে বন্ধ্যাকরণের অস্ত্রোপচারের সময় যে ১৩ নারী মারা গেছেন, তাঁদের দেওয়া ওষুধে কীটনাশক ছিল বলে ধারণা করছেন সরকারি কর্মকর্তারা। ছত্তিশগড়ের বিলাসপুরে গত সপ্তাহে বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচার হওয়া ১২২ জন নারী অসুস্থ হয়ে পড়েন। এঁদের যে অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হয়েছিল, তাতে জিংক ফসফাইড থাকতে পারে বলে একজন কর্মকর্তা স্বীকার করেছেন। জিংক ফসফাইড একটি অজৈব যৌগ। সাধারণত কীটনাশকসামগ্রী তৈরি করতে এর ব্যবহার হয়। মানব শরীরে এর ব্যবহারের ফলে মাথাব্যথা, বমি এমনকি মৃত্যুও হতে পারে।
এনডিটিভি