কংগ্রেস নেত্রী রীতা বহুগুণা যোশি বিজেপিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর প্রদেশের ভোটের আগে বিজেপি তার ঘর গোছানোর দিকে আরও এক ধাপ এগোল। গতকাল বৃহস্পতিবার রাজ্য কংগ্রেসের শীর্ষ নেত্রী রীতা বহুগুণা যোশি বিজেপিতে যোগ দিলেন। দলের সদর দপ্তরে সভাপতি অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়ে রীতা বললেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর কংগ্রেস যেভাবে সেনাবাহিনীর কৃতিত্বকে ‘প্রশ্নবিদ্ধ করেছে’, তাতে তিনি ক্ষুব্ধ।
রীতা বহুগুণা ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছর উত্তর প্রদেশের কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তাঁর বড় ভাই বিজয় বহুগুণা ছিলেন উত্তরাখন্ডের কংগ্রেস মুখ্যমন্ত্রী। দলীয় নির্দেশে হরিশ রাওয়াতকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর বিজয়ও বেশ কয়েকজন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দেন।