কংগ্রেস ভবনের কাছে পুলিশকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলের কাছে গতকাল বুধবার এলোমেলোভাবে গাড়ি চালিয়ে পুলিশ সদস্যদের চাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সকালের এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে পুলিশ কয়েকটি গুলি করেছে। ক্যাপিটল পুলিশের মুখপাত্র ইভা ম্যালেকি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক ভাবনা হলেও দৃশ্যত ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল না।
পুলিশের মুখপাত্র বলেন, ওই নারী এলোমেলোভাবে গাড়ি চালিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেন এবং পুলিশ সদস্যদের চাপা দেওয়ার চেষ্টা করেন।