কংগ্রেসকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লির ২৪ আকবর রোড থেকে দলীয় সদর দপ্তর উচ্ছেদ করতে কংগ্রেসকে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মতিলাল ভোরা গতকাল বৃহস্পতিবার নোটিশটির কথা নিশ্চিত করে বলেন, ‘চলতি মাসে আমরা এর জবাব দিয়েছি।’ নোটিশে বলা হয়, ২০১০ সালের ২৫ জুন দপ্তরের স্থানটি তিন বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল কংগ্রেসকে। তাই ২০১৩-এর ২৬ জুন মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এর পরও সেটি দখল করে রাখায় বর্ধিত সময়ের জন্য দলটিকে ক্ষতিপূরণ দিতে হবে।
এনডিটিভি