কংগ্রেসে সিধু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধু কংগ্রেসে যোগ দিলেন। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর তিনি কংগ্রেসে যোগ দেন।
দিল্লিতে গতকাল রোববার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সিধুর। এরপরই তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার খবর বের হয়।
এর আগে পাঞ্জাব রাজ্যে কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং বলেছিলেন, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর (পূর্ব) কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়তে পারেন সিধু। পাঞ্জাব রাজ্যে ৪ মার্চ নির্বাচন। ফল ঘোষণা ওই মাসের ১১ মার্চ। গত বছরের ১৮ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকেও পদত্যাগ করেন তিনি।
এনডিটিভি