কংগ্রেসের ডাকে পশ্চিমবঙ্গে আধাবেলা বনধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের যদুবাবু বাজার এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ভাস্কর মুখার্জি
দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের যদুবাবু বাজার এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের ডাকে আজ মঙ্গলবার ১২ ঘণ্টার বনধ চলছে। পশ্চিম মেদিনীপুরে এক কলেজছাত্রকে খুন এবং বর্ধমান জেলায় এক তরুণীকে হত্যার প্রতিবাদে এই বন্ধ ডাকা হয়েছে। সকাল ছয়টা থেকে শুরু হয়েছে বনধ। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
রাজ্যের বাম দলের জোট বামফ্রন্ট এই বন্ধে সমর্থন বা বিরোধিতা করেনি। ইস্যুকে সমর্থন করলেও বন্ধের প্রতিবাদ জানিয়েছে বিজেপি।
স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিকদের ভাষ্য, বন্ধে কংগ্রেসের ঘাঁটি মুর্শিদাবাদে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্যের অন্যত্র মিলেছে মিশ্র সাড়া। কলকাতা শহরে তেমন সাড়া মেলেনি।
স্থানীয় সূত্রের ভাষ্য, বন্ধ সফল করার জন্য রাজ্যব্যাপী কংগ্রেসের নেতা-কর্মীরা মাঠে নেমে পড়েন। তাঁরা রাজ্যের বিভিন্ন রেলস্টেশন, সড়কপথ অবরোধ করেন। এতে ট্রেন ও যান চলাচল ব্যাহত হয়।
বন্ধ ঠেকাতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়, কোনো সরকারি কর্মচারী অফিসে উপস্থিত না হলে তাঁদের এক দিনের বেতন কেটে নেওয়া হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে রাজ্য সরকার আজ অতিরিক্ত বাস ও ট্রাম নামিয়েছে।