প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভা ৩০ বছর ধরে ছিল কংগ্রেসের দখলে। গতকাল রোববার এই পৌরসভার চেয়ারম্যানসহ ১৭ জন কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এর মধ্য দিয়ে এই পৌরসভা কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে মুর্শিদাবাদ জেলার সাতটির মধ্যে পাঁচটি পৌরসভারই দখল নিল তৃণমূল। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুই মাসের মধ্যে বাকি দুটিও তাঁদের দখলে আসবে। এর আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় সে পরিষদও চলে যায় তৃণমূলের দখলে।