প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ার ইন্ডিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে পাইলট ও ফ্লাইট প্রকৌশলীর মারামারিতে উড়তে দেরি হলো দুই ঘণ্টা। অভিযোগ উঠেছে, বৈমানিক ককপিটের ভেতর ফ্লাইট প্রকৌশলীর নাকে ঘুঁষি মারেন। প্রকৌশলীর নাক ফেটে রক্ত ঝরতে থাকে। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পাইলট মানিকলাল ভেতর থেকে ককপিটের দরজা বন্ধ করে দেন। পরে অবশ্য তাঁকেও স্বাস্থ্য পরীক্ষা করতে নেওয়া হয়। গতকাল শনিবার সকালে চেন্নাই থেকে প্যারিসমুখী ফ্লাইটটি উড্ডয়নে দেরি হওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরেই এই ঘটনা ঘটে। মারামারির কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর।
এনডিটিভি