কথিত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করবে পশ্চিমবঙ্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় কথিত বাংলাদেশিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত এলাকা ছাড়াও কলকাতার নিউটাউন ও বাগুইহাটিতে অপরিচিত ব্যক্তিদের অবস্থানবিষয়ক তথ্য সাত দিনের মধ্যে প্রতিবেদন হিসেবে জমা দিতে বলা হয়েছে। গত শনিবার এ নির্দেশ দেওয়া হয়।

উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার, বিধাননগর ও ব্যারাকপুরের পুলিশ সুপারকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার বাংলা দৈনিক ‘বর্তমান’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, গত কয়েক মাসে কথিত বাংলাদেশিদের আধারকার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র তদন্ত করে দেখা হবে। তাঁদের অবস্থানবিষয়ক তথ্যও যাচাই করা হবে।