কনট প্লেসে গাড়ি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক কনট প্লেসে তিন মাস গাড়ি চলাচল বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তারা বলেছেন, দূষণ ও যানজট নিয়ন্ত্রণের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ অফিস এলাকা ছাড়াও দিল্লির সুপরিচিত ও জনপ্রিয় কেনাকাটার স্থান কনট প্লেস। সেখানে আগামী ফেব্রুয়ারি থেকে তিন মাস ব্যক্তিগত গাড়ি ও বাসসহ সব ধরনের গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে সেখানে চালানোর জন্য সাইকেল সরবরাহ ও পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে।