কবর দেওয়ার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রীর শেষকৃত্য হওয়ার সময় অনেকের মনেই প্রশ্নটা উঁকি দিয়েছিল: জয়ললিতাকে কেন সমাহিত করা হচ্ছে? একজন হিন্দুধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তাঁকে কেন দাহ করা হলো না?
তামিলনাড়ু ব্রাহ্মণ সংঘ রাজ্যের উচ্চবর্ণের হিন্দুদের একটি সংগঠন। তার প্রধান এন নারায়ণন বলেন, ভোটের রাজনীতি করতে গিয়ে হিন্দুদের বিশ্বাস আর ব্রাহ্মণদের পরম্পরা—এই দুটোকেই পুরোপুরি বিসর্জন দিয়ে দিয়েছে জয়ললিতার দ্রাবিড় রাজনীতি।
জয়ললিতা তামিলনাড়ুর তৃতীয় মুখ্যমন্ত্রী, যাঁকে কবর দেওয়া হয়েছে। এর আগে তাঁর রাজনৈতিক গুরু এম জি রামচন্দ্রণকে এবং তারও আগে দ্রাবিড় রাজনীতির জন্মদাতা আন্না দুরাইকেও কবর দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরের তীরে চেন্নাইয়ের এই মারিনা তটেই। তবে এম জি রামচন্দ্রণ তামিল ব্রাহ্মণ ছিলেন না। আন্না দুরাইও কথিত উচ্চবর্ণের মানুষ ছিলেন না। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তামিল ভাষা ও সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি আরাসুও মনে করেন, জয়ললিতাকে কবর দেওয়ার পেছনে দ্রাবিড় রাজনীতিই মূল কারণ।