কবিগুরুর ছবির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা বহু ছবি এখনো প্রকাশ্যে প্রদর্শিত হয়নি। সেই সব ছবি সংরক্ষিত রয়েছে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের ‘স্ট্রং রুমে’। মূলত বিশ্বভারতীতে প্রদর্শন করার মতো জায়গা না থাকায়ই ছবিগুলো সেখানে রাখা হয়েছে। এবার রবীন্দ্রনাথের আঁকা সেই অন্তরালে থাকা ছবিগুলো সাধারণ মানুষকে দেখানোর জন্য উদ্যোগ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ছবিগুলো প্রদর্শনের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিশ্বভারতীতে তৈরি হচ্ছে দুটি সর্বাধুনিক জাদুঘর। এই জাদুঘর তৈরি করতে কেন্দ্রীয় সরকার ২০ কোটি রুপি বরাদ্দ করেছে। কলকাতা প্রতিনিধি