কবিগুরুর জাপান সফরের শতবর্ষে স্মারকগ্রন্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরুর জাপান সফরকে স্মরণীয় করে রাখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ কবিগুরুর জন্মদিনে জাপান সফরের শতবর্ষে প্রকাশ করেছে ‘শতবর্ষে রবীন্দ্রনাথ, জাপান ও জাপানি সংস্কৃতি’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ।

এই ঐতিহাসিক স্মারকগ্রন্থে ৩০টি প্রবন্ধ ঠাঁই পেয়েছে। লিখেছেন ১২ জন জাপানি গবেষক, ১৮ জন ভারতীয় বিদ্বজ্জন। বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানেরও একটি লেখা রয়েছে এই স্মারকগ্রন্থে।
বিশ্বভারতীর জাপানি ভাষা বিভাগের বিভাগীয় প্রধান গীতা এ কীনী মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে জানান, সকালে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানে এই স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এই স্মারকগ্রন্থে কবিগুরুর জাপান সফরের বহু অপ্রকাশিত ছবি প্রকাশ পেয়েছে।
১৯১৬ সালের ২৯ মে সঙ্গীদের নিয়ে কবিগুরু জাপানের কোবে শহরে পা রাখেন। সেই জাপান সফরের নানা স্মৃতি নিয়ে প্রকাশিত হয়েছে এই স্মারকগ্রন্থটি। গ্রন্থটি সম্পাদনা করেছেন বিশ্বভারতীর জাপানি ভাষার প্রধান গীতা এ কীনী। গীতা এ কীনী বলেছেন, ‘ভারত-জাপান সম্পর্কের যে অন্যতম সূত্রধর ছিলেন কবিগুরু। আমরা সে বিষয়ে দিশা দেওয়ার চেষ্টা করেছি।’ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ‘এই স্মারকগ্রন্থটি আর পাঁচটি বইয়ের মতো নয়। এই গ্রন্থটি রবীন্দ্র গবেষকদের রসদ জোগাবে।’