করোনায় মারা গেলেন মমতার ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায় কোভিড-১৯–সংক্রান্ত জটিলতায় মারা গেছেন। আজ শনিবার সকালে কলকাতার মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। খবর এনডিটিভির।
অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আলোক রায় বলেন, তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। আজ শনিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
ভারতের পশ্চিমবঙ্গে গতকাল শুক্রবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। আর মারা গেছেন ১৩৬ জন। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১১ লাখ মানুষ।