কর্মীদের গাড়ি ও ফ্ল্যাট উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের এক হীরা ব্যবসায়ী দেওয়ালি উপলক্ষে তাঁর কর্মীদের ১ হাজার ২৬০টি গাড়ি, ৪০০ ফ্ল্যাট এবং অলংকার উপহার দিয়েছেন। তিনি ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর সুরাটের হরেকৃষ্ণ এক্সপোর্টসের মালিক। সবজিভাই ঢোলাকিয়া নামের ওই ব্যবসায়ী এএফপিকে বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি কর্মীর নিজস্ব গাড়ি এবং বাড়ি থাকতে হবে।’ হরেকৃষ্ণ এক্সপোর্টস এই প্রণোদনার পেছনে ৫০ কোটি রুপি খরচ করবে। পাঁচ হাজার ৫০০ কর্মীর মধ্যে ঠিক কতজনকে উপহার দেওয়া হবে, তা জানা যায়নি। ঢোলাকিয়া ২০১৪ সালে তাঁর কর্মীদের ৪৯১টি গাড়ি এবং ২০৭টি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন। কর্মীদের মূল্যবান উপহার দিয়ে ২০১২ সালেও শিরোনাম হন তিনি।
এএফপি