কলকাতা-ঢাকা-আগরতলা পথে বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭ জন যাত্রী নিয়ে বাসটি কলকাতা থেকে আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। ছবিটি সোমবার দুপুরে কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জী
৩৭ জন যাত্রী নিয়ে বাসটি কলকাতা থেকে আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। ছবিটি সোমবার দুপুরে কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জী

কলকাতা-ঢাকা-আগরতলা পথে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার দুপুর দুইটায় কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ওই পথে চলাচলকারী একটি বাস ছেড়ে যায়।
৪৫ আসনের ভালো বাসটিতে ৩৭ জন যাত্রী রয়েছেন। এর মধ্যে ৩২ জনের গন্তব্য ঢাকায় আর বাকি পাঁচজন আগরতলা যাবেন।
এ পথে কলকাতা থেকে আগরতলা যেতে ভাড়া পড়বে এক হাজার ৭০০ রুপি। কলকাতা থেকে ঢাকার ভাড়া এক হাজার ৪০০ রুপি। আবার ওই বাসে করে ঢাকা থেকে আগরতলা যাওয়া যাবে। এতে ৩০০ রুপি ভাড়া গুনতে হবে।
৬ জুন ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বাস পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে ১ জুন এ পথে পরীক্ষামূলকভাবে বাস পরিষেবা চালু করা হয়েছিল।
বাংলাদেশের বাইরে দিয়ে কলকাতা থেকে সড়ক পথে আগরতলার দূরত্ব প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া এ পথে দূরত্ব মাত্র ৫১৩ কিলোমিটার।
কলকাতা থেকে ‘শ্যামলী যাত্রী পরিবহন সংস্থা’ ও ঢাকা থেকে ‘শ্যামলী পরিবহন’ বাস এ পথে বাস পরিচালনা করবে। কলকাতা ও আগরতলা থেকে সপ্তাহে তিন দিন করে বাস চলবে। কলকাতা থেকে বাস প্রতি সোম, বুধ ও শুক্রবার বেলা দুইটায় আগরতলার দেশে ছেড়ে যাবে। আগরতলা থেকে কলকাতার দেশে বাস মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বিকেল তিনটায় ছাড়বে। তবে এ বাসে যাতায়াত করতে যাত্রীদের পাসপোর্ট ও ডবল এন্ট্রি বা মাল্টিপল ভিসা থাকতে হবে।