কলকাতা পুলিশের ৭৯ কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যর্থতার অভিযোগ এনে কলকাতা পুলিশের ২ জন ডেপুটি কমিশনারসহ ৭৯ কর্মকর্তাকে বদলি করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার এই বদলির আদেশ দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবশ্য কলকাতা এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের দুজন পুলিশ কমিশনারকে নির্বাচনের পরই বদলি করে রাজ্য সরকার। নির্বাচনের আগে পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পান রাজীব কুমার। কিন্তু নির্বাচনের প্রাক্কালে তাঁকে সরিয়ে ওই পদে আনা হয় সৌমেন মিত্রকে। এতে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে জয়ী হওয়ার পর আবার পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে আনেন রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সরিয়ে দেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার জাভেদ শামীমকে। এবারের বিধানসভা নির্বাচনে এই জাভেদ শামীম ও সৌমেন মিত্র কড়া হাতে নির্বাচনী সন্ত্রাস বন্ধ করতে সচেষ্ট ছিলেন।