কলকাতা পৌর নির্বাচনে এবারও জিতবে তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন ১৮ এপ্রিল। এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে এক যৌথ সমীক্ষা চালিয়েছে কলকাতার বাংলা দৈনিক এই সময় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মার্কেট রিসার্চ সংস্থা ‘ইপসোস’।
সমীক্ষার ফল বলছে, বিজেপির ভোট বাড়লেও আসন বাড়া নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে নগরে এখন ক্ষমতাসীন তৃণমূলের ভোট ৩ শতাংশ কমলেও আসন বাড়ার সম্ভাবনা রয়েছে। সমীক্ষাটির ফল গত বুধবার এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কলকাতা পৌর করপোরেশনে এখন ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস।
সমীক্ষায় বলা হয়েছে, মোদি তৃণমূল পেতে পারে ৪৫ শতাংশ ভোট। ভোট কিছুটা কমলেও এগিয়ে থাকবে তারা। বামফ্রন্টের ভোট কমলেও তারা দ্বিতীয় স্থানে থাকবে। তারা পেতে পারে ২৭ শতাংশ ভোট। আর কংগ্রেস ও বিজেপি পেতে পারে ৯ শতাংশ করে ভোট।
২০১০ সালের নির্বাচনে ১৪১ আসনের পৌর করপোরেশনে তৃণমূল পেয়েছিল ৯৫টি আসন। এ ছাড়া বামফ্রন্ট ৩২টি, কংগ্রেস ১০টি ও বিজেপি ৩টি আসন পেয়েছিল।