কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের করোনা পরীক্ষা

সাংবাদিকদের জন্য করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার উদ্যোগ নিয়েছে কলকাতা প্রেসক্লাব। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকেরা
জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। মানুষের কাছে তুলে ধরছেন নানা খবর আর ছবি। করোনায় তাঁদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কম নয়। তাই এ উদ্যোগ। ব্যব

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন দুপুর ১২টায় ১৫ জন সাংবাদিকের নমুনা সংগ্রহ করা হবে। যাঁরা মূলত স্পটে গিয়ে করোনার খবর সংগ্রহ করেন, তাঁদের পরীক্ষা করা হবে। পরে অবশ্য সবাইকে এই পরীক্ষার আওতায় আনা হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদেরও আনা হবে এই পরীক্ষায়। ফ্রিল্যান্স সাংবাদিকেরা নিজেরাই তাঁদের পরিচয়পত্রসহ আবেদন করতে পারবেন। অন্যান্য সাংবাদিক ও চিত্রগ্রাহকেরা তাঁদের নিজ নিজ মিডিয়া হাউসের চিঠির মাধ্যমে প্রেসক্লাবে আবেদন করতে পারবেন।
এই তালিকা থেকে প্রতিদিন পর্যায়ক্রমে ১৫ জন করে সাংবাদিককে এই নমুনা পরীক্ষার সুযোগ দেওয়া হবে । পরীক্ষার রিপোর্টও পাওয়া যাবে দুই থেকে তিনদিনের মধ্যে। রিপোর্ট দেওয়া হবে রাজ্য স্বাস্থ্য ভবনে। সেখান থেকে রিপোর্টের কথা জানিয়ে দেওয়া হবে সাংবাদিককে। রিপোর্ট পজিটিভ এলে রাজ্য সরকার সেভাবে ব্যবস্থা নেবে।