কলকাতা বন্দরে ভ্যাসেলে চালকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা বন্দরে চট্টগ্রাম বন্দর থেকে আসা একটি ভ্যাসেলে চালকের মৃতদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে দক্ষিণ কলকাতা বন্দরে পৌঁছায় ভ্যাসেল এমভি গলফ-৩। পৌঁছানোর পর এর চালককে চেতনাহীন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই চালকের নাম মো. মাহরুফ আলম (৫৫)। তাঁর বাড়ি চট্টগ্রামে।
কলকাতার দক্ষিণ বন্দর থানার ডেপুটি কমিশনার সৈয়দ ওয়াকুর রহমান জানান, ভ্যাসেলের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মাহরুফ আলম বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের পর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেবে বন্দর কর্তৃপক্ষ। এ জন্য যোগাযোগ করা হয়েছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে।