কলকাতায় বাংলাদেশের নতুন উপহাইকমিশনার জকি আহাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে যোগ দিয়েছেন জকি আহাদ। তিনি কলকাতার সদ্য বিদায়ী উপহাইকমিশনার আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
গত অক্টোবর মাসে আবিদা ইসলাম কলকাতা থেকে বদলি হয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসাবে যোগ দিয়েছেন।
জকি আহাদ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশের অ্যাসিসট্যান্ট হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।