কলকাতার মোম জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার মোম জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ছবি: সংগৃহীত
কলকাতার মোম জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় মোম জাদুঘরে (মাদার্স ওয়াক্স মিউজিয়াম) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন গতকাল শুক্রবার প্রতিকৃতিটি স্থাপিত হয়।
ভারত সফররত বাংলাদেশের তথ্য সচিব মরতুজা আহমদ আজ শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন উপলক্ষে এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ আবাসন অবকাঠামো উন্নয়ন করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান দেবাশীষ সেন এর আমন্ত্রণে তথ্য সচিব এ শোভাযাত্রায় অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কলকাতার উত্তর-পূর্বাংশে সল্টলেকের কোল ঘেঁষে নূতন শহরে গত বছরের নভেম্বরে এ মোম জাদুঘর যাত্রা শুরু করে।