কলকাতায় আগুনে পুড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের কলকাতার পাতিপুকুর এলাকার সুভাষ কলোনিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে কাকা-ভাতিজি বলে জানা গেছে।

গুরুতর আহত তিনজনকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।