কলকাতায় আনসারুল্লার এক সদস্য গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এসটিএফ।
গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের নেপাল সীমান্ত এলাকা থেকে আফতাব খান ওরফে ওমর ফারুক ওরফে মাহি নামের আনসারুল্লা বাংলা টিমের ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২১ নভেম্বর কলকাতা রেলস্টেশন থেকে (দুই বাংলাদেশি জঙ্গি এবং এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এসটিএফ) । ২২ নভেম্বর কলকাতার আদালত তাঁদের ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সন্দেহভাজন জঙ্গি ও একজন তাঁদের সহযোগী ভারতীয় অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে এসটিএফ।