কলকাতায় কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সোমবার ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। এই দিনকে ঘিরে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের স্বাধীনতা দিবসে কলকাতার মূল অনুষ্ঠান হবে কেন্দ্রস্থল রেড রোডে। এখানে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার এখানকার মূল অনুষ্ঠান মঞ্চের নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
কলকাতা পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কাল রাস্তায় অতিরিক্ত দুই হাজার পুলিশ নামানো হবে। থাকবে ছয়টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। রাস্তায় থাকবেন একাধিক ডেপুটি পুলিশ কমিশনার। কমব্যাট ফোর্সকেও নামানো হবে রাস্তায়। অনুষ্ঠান মঞ্চের কাছে ছয়টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ বালু দিয়ে বাংকার তৈরি করছে। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম এবং ১০০টি অ্যাম্বুলেন্স।