কলকাতায় গাইবেন গুলাম আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলাম আলী
গুলাম আলী

পাকিস্তানের প্রখ্যাত গজলশিল্পী ওস্তাদ গুলাম আলী ১২ জানুয়ারি কলকাতায় সংগীত পরিবেশন করবেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ করপোরেশনের (ডব্লিউবিএমডিএফসি) উদ্যোগে শহরটির পার্ক সার্কাস ময়দানে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি। তৃণমূল কংগ্রেসের এমপি ও ডব্লিউবিএমডিএফসির চেয়ারম্যান সুলতান আহমেদ গত মঙ্গলবার জানান, ওস্তাদ গুলাম আলী কলকাতায় আসার কথা নিশ্চিত করেছেন। গত অক্টোবরে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনার হুমকির মুখে মুম্বাই ও পুনেতে কনসার্ট না করে দেশে ফিরে যেতে হয়েছিল কিংবদন্তি এই সংগীতশিল্পীকে। এরপর নভেম্বরে ‘আর কখনো ভারতে যাব না’ বলে ক্ষোভ জানিয়েছিলেন গুলাম আলী। টাইমস অব ইন্ডিয়া।