কলকাতায় ঘুরলেন রাষ্ট্রপতি কোবিন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: ফেসবুকের সৌজন্যে
কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: ফেসবুকের সৌজন্যে

গত জুলাই মাসে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম দুই দিনের সফরে কলকাতায় এলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি কলকাতায় আসেন।

কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: ফেসবুকের সৌজন্যে
কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: ফেসবুকের সৌজন্যে

পরে আজ বুধবার সকালে তিনি কবিগুরুর স্মৃতিবাহী জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান। ঘুরে দেখেন ঠাকুর বাড়ি। কবির প্রতিকৃতিতে ফুলের মালা পরিয়ে দেন। এরপর সেখান থেকে চলে আসেন কলকাতার এলগ্রিন রোডের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। সেখানেও তিনি নেতাজির বাসভবন ঘুরে দেখেন।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: ফেসবুকের সৌজন্যে
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: ফেসবুকের সৌজন্যে

নেতাজি ভবন থেকে তিনি যান কলকাতার ঐতিহ্যবাহী বোস ইনস্টিটিউটে। সেখানে রাষ্ট্রপতি ইনস্টিটিউটের শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে তিনি চলে আসেন বেলুর মঠে। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি।