কলকাতায় প্রবল বৃষ্টিপাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার দিনভর এবং গতকাল মঙ্গলবারের প্রবল বৃষ্টিতে কলকাতা পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট
এবং ট্রেন লাইন। গাছপালা
উপড়ে পড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় বোস বলেছেন, ২৬ জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ছয় জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। সেগুলো ছাড়া হয়েছে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে। পানিবন্দী হয়ে পড়েছে হাওড়া, হুগলি এবং বর্ধমানের বহু এলাকা।