কলকাতায় বইমেলা শুরু ২৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার একটি অভিজাত ক্লাব মিলনায়তনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি কোস্টারিকার লোগো উদ্বোধন করা হয়। আগামী ২৫ জানুয়ারি থেকে এই বইমেলা শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার একটি অভিজাত ক্লাব মিলনায়তনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি কোস্টারিকার লোগো উদ্বোধন করা হয়। আগামী ২৫ জানুয়ারি থেকে এই বইমেলা শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ মঙ্গলবার বিকেলে কলকাতার একটি অভিজাত ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই বইমেলার তারিখ ঘোষণা করেন আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ২৫ জানুয়ারি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এই বইমেলায় যোগ দিচ্ছে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জাপান, ভিয়েতনামসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। এবারের বইমেলার সবচেয়ে বড় প্যাভিলিয়ন হবে বাংলাদেশের। এ ছাড়া যোগ দেবে ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থা। এবারের বইমেলার থিম কান্ট্রি কোস্টারিকা। আর ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ৭০ বছরকে স্মরণে রাখার জন্য বিশেষ অতিথি দেশ হিসেবে থাকবে রাশিয়া।
সাংবাদ সম্মেলনে থিম কান্ট্রি কোস্টারিকার লোগো উদ্বোধন করা হয়। লোগো উদ্বোধন করেন আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, অশোক দে প্রমুখ।