কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে উপ-হাইকমিশনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপ-হাইকমিশনার জকি আহাদ। আলোচনায় অংশ নেন কাউন্সিলর আনোয়ারুল হক, হেড অব চ্যান্সারি মিয়া মহম্মদ মাইনুল কবির, কনস্যুলার মানসুর আহমেদ প্রমুখ। আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের আবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কলকাতার বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা এতে যোগ দেন।
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র বের করে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।